NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

গর্ভবতী মা ও নবজাতকদের পাশে পরীমনি


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৫, ১১:০৫ পিএম

গর্ভবতী মা ও নবজাতকদের পাশে পরীমনি

চিত্রনায়িকা পরীমনি শুধু রূপালি পর্দায় নয়, এবার নিজ উদ্যোগে পাশে দাঁড়ালেন গর্ভবতী মা ও নবজাতকের। সম্প্রতি ‘বডি’ নামের একটি অনলাইন ব্র্যান্ডশপ চালু করেছেন তিনি। সেখান থেকে প্রাপ্ত লাভের একটি অংশ নিয়মিতভাবে বরাদ্দ রাখছেন মা ও নবজাতকদের সহায়তায়।

চলতি বছরের ভালোবাসা দিবসে যাত্রা শুরু করা পরীমনির প্রতিষ্ঠান ‘বডি’ মূলত মা ও শিশুর প্রয়োজনীয় পোশাক ও পণ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। পরীমনি জানান, প্রতি তিন মাস পরপর এই প্রতিষ্ঠানের বিক্রয়লাভ থেকে একটি নির্দিষ্ট অংশ ব্যয় করা হবে গর্ভবতী নারী ও সদ্যজাত শিশুদের জন্য।

 

নিজের মাতৃত্ব-অভিজ্ঞতাই নাকি তাকে এমন সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। পরীমনি বলেন, ‘ভালোবাসা দিবসে ‘বডি’র শুরুটা ছিল মায়েদের ভালোবাসা ঘিরে। শুরু থেকে যেভাবে সবার ভালোবাসা পাচ্ছি, তা আমাকে আরও সাহসী করেছে। তাই এবার বডি শুধু ব্যবসা নয়, সামাজিক দায়িত্বও নিতে চাইছে। মা ও নবজাতকের পাশে দাঁড়ানোই হবে এর বড় অংশ।’

গর্ভবতী মা ও নবজাতকদের পাশে পরীমনি

 

 

 

প্রথম সন্তান রাজ্য জন্মের পর থেকে ব্যক্তিজীবনে এক নতুন মাত্রা পেয়েছেন পরীমনি। এরপর গেল বছর ৬ দিন বয়সি এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন। তার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। দুই সন্তানকে ঘিরেই এখন তার বেশিরভাগ সময় ও চিন্তা। সেই ভালোবাসা থেকেই এবার সমাজে ছড়িয়ে দিতে চাইছেন সহমর্মিতা ও সহায়তার হাত।