NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীতে নিউইয়র্কে মহিলা দলের দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৫, ১১:০৫ পিএম

জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীতে নিউইয়র্কে মহিলা দলের দোয়া মাহফিল



বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক ফৌজি রাষ্ট্রপতি  মেজর জেনারেল জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার ,২৯ মে,বিকালে মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সমাজকর্মী মমতাজ আলো এই দোয়া মাহফিলের আয়োজন করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি হেলেন জেরিন খান।
অনুষ্ঠান পরিচালনা করেন মার্জিয়া ইসলাম ।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী মার্জিয়া ইসলাম, ফাহমিদা চৌধুরী, খাদিজা আক্তার, জারা রহমান, আমিনা বেগম, মনিকা আক্তার, সানজিদা আক্তার, মিথিলা, ফারহানা জামান, আক্তার, ইয়াসমিন আফরোজ, ফাহমিদা, ফাতেমা রিতা ও বেবি।

অনুষ্ঠানে মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার তালবাহানা বাদ দিয়ে অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের ভোটের মাধ্যমে জন প্রতিনিধিত্ব নির্বাচিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ।