NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৫, ১০:০৫ এএম

মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার

নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারীরা মেক্সিকোর মধ্যাঞ্চলে অপরাধপ্রবণ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে মাটির নিচে মরদেহ খুঁজে বের করতে রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়।

 

ঘটনাস্থল থেকে ছুরি, দা, কুড়ালও উদ্ধার করা হয়েছে।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন।

 

গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য হলেও সরকারি হত্যাকাণ্ড পরিসংখ্যান অনুযায়ী এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য। যেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই থাকে।

মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যার বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

গুয়ানাজুয়াতোর বেশিরভাগ সহিংসতার পেছনে রয়েছে সান্তা রোসা দে লিমা গ্যাং ও জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ।

 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গুয়ানাজুয়াতোতে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা মেক্সিকোর যেকোনো রাজ্যের চেয়ে বেশি।