NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দারুণ হবে, মনে করেন সাকিব


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দারুণ হবে, মনে করেন সাকিব

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে ব্যাপক সমালোচনার মুখে এখন বাংলাদেশ দল। হওয়াটাই স্বাভাবিক। অভিজ্ঞতা ও শক্তি-সামর্থ্যে ঢের পিছিয়ে থাকা দলের কাছে সিরিজ হার বলে কথা!

অথচ বাংলাদেশ দলের লক্ষ্য ছিল প্রতিপক্ষকে হারিয়ে পাকিস্তানের মুখোমুখি হওয়া। সেটা তো হয়নি উল্টো পাঁচ দিন পর যখন পাকিস্তানের মুখোমুখি হবে তখনই দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ।

পিঠের চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার। বাঁহাতি ব্যাটারের আগে দুই কোচিং স্টাফের সঙ্গে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার নাহিদ রানাও।

 


 

বাংলাদেশ কঠিন সময় পার করলেও দ্বিপক্ষীয় সিরিজটি দারুণ হবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। কেন হবে তার ব্যাখ্যাও দিয়েছেন পিএসএলে খেলতে বর্তমানে পাকিস্তানে থাকা বাংলাদেশের অলরাউন্ডার।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘পাকিস্তান-বাংলাদেশের সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। উভয় দলেই দারুণ কিছু তরুণ খেলোয়াড় আছে। যারা সিরিজে ভালো পারফরম করতে মুখিয়ে আছে।’

 


 

পিএসএলের দল লাহোর কালান্দার্সকে নিয়েও কথা বলেছেন সাকিব।

প্লে অফে যেতে আজকের ম্যাচের জয় গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। জিও নিউজকে ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘প্লে অফে খেলতে জয় খুবই গুরুত্বপূর্ণ। করাচি কিংসের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই এবং এটাই আমাদের এই মুহূর্তের লক্ষ্য। করাচি কিংস খুব ভালো দল।
তবে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’