NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৫, ১০:০৫ এএম

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।

রবিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ। তিনি সাড়ে ৮টার দিকে ফিরোজা থেকে বের হন। তাদের মধ্যে ৪৫ মিনিট সময় আলোচনা হয়েছে।

 


 

অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক জানান, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কর্নেল অলি আহমদ (বীরবিক্রম) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে ৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

তাদের মধ্যে সে সময় দীর্ঘ ৩০ মিনিট আলোচনা হয়।