NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ফের চোটে পড়লেন আর্জেন্টিনার কোপা জয়ের নায়ক রোমেরো


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৪ পিএম

>
ফের চোটে পড়লেন আর্জেন্টিনার কোপা জয়ের নায়ক রোমেরো

চোটাঘাত যেন ক্রিশ্চিয়ান রোমেরোর পিছু ছাড়ছেই না। গত মৌসুম শেষ করেছিলেন চোট নিয়ে, নতুন মৌসুমে মাত্র দুই ম্যাচ খেলেই ফের চোট নিয়ে মাঠের বাইরে চলে গেলেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

চোটের গভীরতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে রোমেরোর ক্লাব টটেনহ্যাম হটস্পার এখনো কিছু জানায়নি। তবে ব্রিটিশ মিডিয়ার খবর, চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক বিরতিতে তাকে আর্জেন্টিনা দলে পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

 

যদিও আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন দেউলের তথ্য অনুযায়ী, দিন দশেকের মধ্যেই ফিরতে পারবেন রোমেরো। গত রোববার চেলসির বিপক্ষে টটেনহ্যামের ২-২ ড্রয়ে ম্যাচের দশম মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার একটি বাজে ট্যাকলের শিকার হন ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার। দেউল জানিয়েছেন, সেই ট্যাকলের কারণেই রোমেরোর নতুন এই চোট।

চেলসির বিপক্ষে সেই ম্যাচে অবশ্য বিতর্কের কেন্দ্রে রোমেরোর একটি চ্যালেঞ্জও। ম্যাচের যোগ করা সময়ে একটি কর্নার কিকের সময় কুকুরেয়াকেই চেলসি বক্সের ভেতর চুল ধরে টেনে ফেলে দেন রোমেরো। রেফারি সেটাকে ফাউল হিসেবে গণ্য না করায় ফিরতি কর্নার থেকে গোলে সমতা পায় টটেনহ্যাম। স্ট্যামফোর্ড ব্রিজ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরে কন্তের দল।