NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখলো চেলসি


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ০৯:০৫ এএম

ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখলো চেলসি

চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে মরিয়া চেলসি ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। শুক্রবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেলা।

৭১তম মিনিটে অধিনায়ক রিস জেমসের অসাধারণ ক্রস থেকে হেডে বল জালে জড়ান কুকুরেলা। গোলটি করার আগে রিস জেমস ইউনাইটেডের রক্ষণভাগকে একাধিক বার কাটিয়ে দেন অসাধারণ ড্রিবলিংয়ে, যা দর্শকদের চোখের প্রশান্তি দিয়েছে।

 

পুরো ম্যাচে ইউনাইটেড খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। চেলসি বেশিরভাগ সময় বলের দখল রেখেও একাধিক সহজ সুযোগ মিস করে। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই চেলসি কোচ এনজো মেয়ারেস্কা, খেলোয়াড় ও সমর্থকদের মাঝে উচ্ছ্বাসের জোয়ার দেখা যায়।

এই জয় চেলসিকে এনে দিয়েছে ৪র্থ স্থান, অ্যাস্টন ভিলার সমান ৬৬ পয়েন্ট তাদের। যদিও উভয় দলেরই মৌসুমে আর মাত্র একটি করে ম্যাচ বাকি রয়েছে। তাই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, শেষ চারের ভবিষ্যৎ।

 

এই ম্যাচটি ছিল চেলসির চলতি মৌসুমের শেষ হোম ম্যাচ। ম্যাচ শেষে চেলসির খেলোয়াড়রা মাঠে ‘ল্যাপ অব অনার’ দেয়। শেষ ম্যাচে তারা খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে, যারা বর্তমানে সপ্তম স্থানে।

 

 

 

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি ছিল আরও এক হতাশাজনক রাত। মৌসুমের শুরু থেকে খারাপ ফর্মে থাকা দলটি এখন পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে।