NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৫, ১০:০৫ পিএম

মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

আজ বৃহস্পতিবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, বৈঠক চলাকালে উপদেষ্টা মাহফুজ আলম তাঁর অগ্রাধিকারের বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন।

যার মধ্যে রয়েছে গণমাধ্যম সংস্কারের পরিকল্পনা ও সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ।

এ ছাড়াও তারা যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে আরো বিস্তৃত সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।