NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৫, ১০:০৫ পিএম

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ্-র পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় বিকেল চারটার সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার কথা ছিল।

 

কিন্তু বেলা বারোটা নাগাদ দিল্লির বাংলাদেশ দূতাবাসকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়।

দু’দেশের সরকারেরই নির্ভরযোগ্য সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়াতেই এদিনের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। তবে এটি পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

শুধু বাংলাদেশই নয়, আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে দিতে হয়েছে বলে তিনি জানান।

সূত্র: বিবিসি বাংলা