NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ

ভারত-পাকিস্তান সংঘাতময় পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। নতুন করে আগামী শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। তবে, এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন অনেক বিদেশি ক্রিকেটার। যাদের অনেকেই আইপিএলের দ্বিতীয় পর্বে ফিরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এমন পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস ডেকে নিলো বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের পরিবর্তে মোস্তাফিজকে ডেকে নিলো দিল্লি। নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।

 

 

 

আইপিএলের বাকি অংশে খেলবেন না বলে নিজের নাম তুলে নেন জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। দিল্লি ক্যাপিটালসকে জানিয়ে দেন, তিনি এবার আর আইপিএল খেলতে আসবেন না।

নিজে থেকে নাম প্রত্যাহারের ঘটনা এটা দ্বিতীয়টা। চেন্নাই সুপার কিংসের জেমি ওভার্টন প্রথমে নিজের নাম প্রত্যাহার করে নেন। তারপর প্রত্যাহার করেন মারকুটে ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক।

একজন ব্যটারের পরিবর্তে সুযোগ বুঝে একজন পেসার দলে অন্তর্ভূক্ত করে নিলো দিল্লি। কারণ, আইপিএলে প্লে-অফে খেলার জন্য ডেথ ওভারে তাদের একজন ভালোমানের পেসার প্রয়োজন।

 

এর আগে ২০২২ সালে নিলাম থেকে মোস্তাফিজকে কিনে নিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। সেবার তিনি দিল্লির হয়ে খেলেন মোট ৮টি ম্যাচ। নেন ৮ উইকেট। শুধু দিল্লি ক্যাপিটালসই নয় ২০১৬ সাল থেকে প্রায় নিয়মিত আইপিএল খেলে আসছিলেন মোস্তাফিজ।

সানরাইজার্স হায়দরাবাদকে দিয়ে আইপিএলে যাত্রা শুরু। এরপর খেলেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসেও। সর্বশেষ ২০২৪ আইপিএলে মোস্তাফিজ খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

এখনও পর্যন্ত আইপিএলে ৫৭টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। উইকেট নিয়েছেন ৬১টি। এছাড়া বাংলাদেশের হয়ে ১০৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ১৩২টি।