NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে বাংলাদেশের এয়ারলাইনসগুলোতে। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইনসের উড়োজাহাজ। এর ফলে ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর এই তথ্য জানিয়েছেন।

 


 

তিনি জানান, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজগুলো। তবে এখনো ভারতের ওপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে।

এ বি এম রওশন কবীর আরো বলেন, বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।