NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব

দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে তলব করা হয়েছে।

একই অভিযোগ অনুসন্ধানে ওইদিন সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

 

বুধবার (৭ মে) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এ সংক্রান্ত নথি জাগো নিউজের সংগ্রহে রয়েছে।

 

গত ৫ মে (সোমবার) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের আগামী ৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তলব করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া তলবি চিঠি ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্য তলবি চিঠিগুলোও তাদের ঢাকা ও নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ শীর্ষ ৮ ব্যক্তির দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক।

দুদক জানায়, তাদের বিরুদ্ধে প্রতারণা, জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন, এমন অভিযোগ রয়েছে।

 

 

 

চলতি বছরের ২৭ জানুয়ারি তিন বিমানবন্দরের চার উন্নয়ন প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ ১৯ কর্মকর্তাদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।