NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

সোমবার (৫ মে) সচিবালয়ে বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

 

গতকাল রোববার (৪ মে) গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এরই মধ্যে ৫৪ জনকে আমরা আইনের আওতায় এনেছি। যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

 

মাঝে মাঝেই জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর হামলার ঘটনা ঘটছে- এ বিষয়ে তিনি বলেন, ‘এটার সংখ্যা আপনাদের সহযোগিতায় কমে এসেছে। আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। যারাই দু-একটা এমন ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

 

 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে, আমরা ঘটনা ঘটার আগেই যাতে ধরতে পারি- সেই ব্যবস্থা আমরা করবো।’