NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের আগে এই অনুমোদন দেওয়া হলো।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কংগ্রেসকে এই চুক্তির বিষয়ে অবহিত করা হয়েছে। এরমধ্যে এক হাজার মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

এটিএম-১২০ ক্ষেপণাস্ত্র মূলত বেশ কিছু দেশের সামরিক বাহিনীর প্রধান ভিত্তি। পাইলটদের দ্বারা ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সক্রিয় রাডার দ্বারা পরিচালিত হয়।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাবেন। তারপরে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। যদিও এরই মধ্যে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে রোমে একটি সংক্ষিপ্ত সফর করেছেন তিনি।

 

এদিকে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৪৫০ কিলোমিটার।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা।

সূত্র: এএফপি