NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯

ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে (২৪ এপ্রিল) কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে নয়জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। গত তিন বছর ধরে চলা সংঘাতের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপির সংবাদকর্মীরা জানিয়েছেন, তারা রাজধানী কিয়েভ থেকে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতা জারি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

 

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা মৃতের সংখ্যা আপডেট করে জানিয়েছে, রাশিয়া কিয়েভে বিশাল আকারের হামলা শুরু করেছে।

প্রাথমিক তথ্য অনুসারে, রাশিয়ার হামলায় নয়জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে। এতে বলা হয়েছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ৪২ জনের মধ্যে ছয়জনই শিশু।

 

 

 

রাজধানী কিয়েভের পাঁচটি জেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বেশ কিছু গ্যারেজ এবং প্রশাসনিক ভবনে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনকে উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চলছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতেই ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে।