NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

কাতার সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন শেরিদা আল কাবি।

মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনের সাইডলাইনে তাদের এ সাক্ষাৎ হয়।

 

সাক্ষাৎকালে কাতার থেকে আরও অধিক পরিমাণে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা চারদিনের সফরে গতকাল সোমবার কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার আর্থনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন বৈঠকে অংশ নেন।