NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিঙ্গাপুরে জাতীয় শোক দিবস পালন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৭ এএম

সিঙ্গাপুরে জাতীয় শোক দিবস পালন
বিনম্র শ্রদ্ধায় সিঙ্গাপুরে পালিত হলো জাতীয় শোকদিবস। এ উপলক্ষ্যে আজ সকালে বাংলাদেশ হাইকমিশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধ্বনমিতকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এসময়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। অতঃপর হাইকমিশনারের নের্তৃত্বে মিশনের কর্মকর্তা-কর্মচারীগণ এবং আমন্ত্রিত অতিথিবর্গ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে নিজেদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতাসহ সেই কালরাতের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। জাতীয় শোকদিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণীগুলো পড়ে শোনানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপরে ভিত্তি করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য একটি প্রামাণ্য চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।