NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

অভিষেক শর্মার দানবীয় ব্যাটিংয়ে ২৪৫ টপকে অবিশ্বাস্য জয় হায়দরাবাদের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

অভিষেক শর্মার দানবীয় ব্যাটিংয়ে ২৪৫ টপকে অবিশ্বাস্য জয় হায়দরাবাদের

৪০ বলে সেঞ্চুরি, ৫৫ বলে ১৪১! আইপিএলে অভিষেক শর্মার দানবীয় ব্যাটিংয়ে পাঞ্জাব কিংসের ২৪৫ রানের পুঁজিও রীতিমত মামুলি ঠেকলো। এত বড় সংগ্রহ তাড়া করে ৯ বল হাতে রেখেই ৮ উইকেটের অবিশ্বাস্য এক জয় তুলে নিলো সানরাইজার্স হায়দরাবাদ।

২৪৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে হায়দরাবাদ। অভিষেক শর্মা আর ট্রাভিস হেড ১২.২ ওভারের উদ্বোধনী জুটিতে তুলে দেন ১৭২ রান। হেড ৩৭ বলে ৬৬ করে আউট হন।

 

তবে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি অভিষেক এবং সেটাও মাত্র ৪০ বলে। শেষ পর্যন্ত ৫৫ বলে ১৪ চার আর ১০ ছক্কায় ১৪১ রানের টর্নেডো ইনিংস খেলে ফেরেন অভিষেক। ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন হেনরিখ ক্লাসেন।

এর আগে বেদম মার খেলেন মোহাম্মদ শামি। অভিজ্ঞ এ পেসারের করা ইনিংসের শেষ ওভারে এলো ২৭ রান। এর মধ্যে শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান মার্কাস স্টয়নিস। সবমিলিয়ে ৬ উইকেটে ২৪৫ রানের বড় পুঁজি দাঁড় করায় পাঞ্জাব কিংস।

 

হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাঞ্জাব। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে তারা তোলে ৮৯ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রিয়ানশ আরিয়া ১৩ বলে ৩৬ আর প্রভসিমরান সিং ২৩ বলে তোলেন ৪২ রান।

এরপর তাণ্ডবলীলা চালান শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব অধিনায়ক ৩৬ বলে খেলেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস, যে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান তিনি।

মাঝে নেহাল ওয়াধেরা ২২ বলে ২৭ আর শেষদিকে মার্কাস স্টয়নিস ১১ বলে ১ চার আর ৪ ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান।

 

শামি ৪ ওভারে ৭৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। আইপিএলের ইতিহাসে কোনো বোলারের দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।

 

 

 

হর্ষল প্যাটেল ৪২ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট।