NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক

স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিংকের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা যেন কার্যক্রম শুরু করতে পারে সেজন্য দ্রুতই লাইসেন্স দেওয়া হবে।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ কথা জানান।

 

তিনি বলেন, আগামী ৯ এপ্রিল থেকে ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সামিট স্টারলিংক ডিভাইস দিয়ে রান করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংক সার্ভিস প্রোভাইড করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে।

যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টারলিংকে কানেক্ট করে এক্সপেরিয়েন্স করতে পারবেন, বলেন তিনি।

 

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন, অনুমোদনের ক্ষেত্রে স্টারলিংক বিডা রেজিস্ট্রেশনের আবেদন করেছিল। বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের পরবর্তী ধাপ এনজিএসও লাইসেন্স। আজ তারা সেটার আবেদন করতে পারে। আমরা চেষ্টা করবো দ্রুত এনজিএসও লাইসেন্স দিয়ে দিতে।

 

এ লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই স্টারলিংক কমার্শিয়াল অপারেশনে যেতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল ৯০ দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইটস রেডি টু গো, বলেন তিনি।