NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইসলামিক গেমসে প্রথম পদক নিশ্চিত বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৪১ এএম

>
ইসলামিক গেমসে প্রথম পদক নিশ্চিত বাংলাদেশের

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের একটি পদক নিশ্চিত হয়েছে। আরচ্যারির কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশ ফাইনালে উঠেছে। ফাইনালে শ্যামলীরা স্বাগতিক তুরস্কের সঙ্গে খেলবে। ১৭ আগস্ট বাংলাদেশ স্বর্ণের জন্য লড়বে। কম্পাউন্ড নারী দলে রয়েছেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান।

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মূল সম্ভাবনা ছিল আরচ্যারি ডিসিপ্লিনেই। সেখানে আজ খেলা শুরু হওয়ার পরপরই বাংলাদেশের একটি পদক নিশ্চিত হয়। সকালের ইভেন্ট ছিল রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী। কম্পাউন্ড নারীতে ১০ জন আরচ্যার অংশগ্রহণ করেছেন। ১০ জনের মধ্যে স্বাগতিক তুরস্ক ও বাংলাদেশের ৩ জন করে আরচ্যার ছিলেন। বাকি দেশগুলোর নারী কম্পাউন্ড আরচ্যার ৩ জন না থাকায় কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে শুধু বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বর্ণের লড়াই হবে। দুইয়ের অধিক দল না থাকায় ব্রোঞ্জ পদক লড়াই অনুষ্ঠিত হবে না।

 

কম্পাউন্ড নারী বিভাগে বাংলাদেশের রোকসানা আক্তার শুরুর দিকে দুর্দান্ত ফর্মে ছিলেন। ৬০ তীর পর্যন্ত তিনি প্রথমে ছিলেন। পরবর্তীতে অবশ্য তিনি পঞ্চম হন। বাই পেয়ে তিনি কোয়ার্টারে উঠেছেন। তার প্রতিপক্ষ তুরস্কের সেভিম। নারী ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে কোয়ার্টারে উঠেছেন শ্যামলী রায়ও। কম্পাউন্ডে বাংলাদেশের আরেক আরচ্যার জামান পুষ্পিতা মালয়েশিয়ার হালিম নুরের সঙ্গে খেলবেন প্রি কোয়ার্টারে। 

সকালে অনুষ্ঠিত রিকার্ভ কোয়ালিফিকেশনে বাংলাদেশের তিন পুরুষ আরচ্যার ১/১৬ রাউন্ডে উঠেছেন। সুদানের আরচ্যারকে বাংলাদেশের সাগর ইসলাম ৬-০ সেটে পরাজিত করেন। রোমান সানা ও আব্দুল হাকিম রুবেল বাই পেয়ে ১/১৬ খেলবেন।

 

আজ দুপুরে রিকার্ভ নারী ইভেন্টে দিয়ারা ও কম্পাউন্ড পুরুষ ইভেন্টে খেলবে বাংলাদেশ।