NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সুচিত্রার জন্মদিনে আবেগপ্রবণ রাইমা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

সুচিত্রার জন্মদিনে আবেগপ্রবণ রাইমা

মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ (৬ এপ্রিল)। তার জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন নাতনি রাইমা সেন। রাইমা তাকে ‘আম্মা’ বলে ডাকতেন। দর্শকরা রাইমাকে প্রায়ই সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করছেন। রাইমাকে দেখতে নাকি মহানায়িকার মতোই। শুধু চেহারায় নয়, অভিনয় থেকে ব্যক্তিত্ব সব কিছুতেই রাইমার মধ্যে তার প্রিয় ‘আম্মা’র ছায়া দেখতে পান ভক্তরা।

সুচিত্রার জন্মদিনে আবেগপ্রবণ রাইমারাইমা সেন

 

রাইমা প্রায়ই সূচিত্রা সেনের মতো সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও প্রকাশ করেন। আজ জন্মদিনে তিনি সুচিত্রা সেনকে নিয়ে আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন। আরও এটি অনুগারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

সুচিত্রার জন্মদিনে আবেগপ্রবণ রাইমাসুচিত্রা সেন

 

মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪ তম জন্মদিন। আম্মার জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া পেজে সুচিত্রা-রাইমার এক অদেখা ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সিনেমা বালিকা রাইমাকে দেখা যাচ্ছে তার প্রিয় আম্মা ও দাদু দিবানাথ সেনের সঙ্গে। নাতনির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মহানায়িকা। ছবির সঙ্গে ক্যাপশনে রাইমা লিখেছেন ‘শুভ জন্মদিন আম্মা, তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে।’ পোস্ট দেখে নায়িকাকে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।

 

মহানায়িকা সুচিত্রা সেন বাঙালি মানসে এক চির উজ্জ্বল আবেগের নাম। উত্তম কুমারের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন আজও আপামর বাঙালির কাছে পরম প্রাপ্তি হয়ে রয়েছে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের আগ্রহের অন্ত ছিল না। অভিনয় থেকে সরে দাঁড়ানোর পর নিজেকে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে রাখতেন অভিনেত্রী। আজও তাকে নিয়ে দর্শক অনুরাগীদের কৌতূহল রয়ে গিয়েছে। স্বভাতবই রাইমার শেয়ার করা ছবিটি দেখে দর্শক- অনুরাগীরা উচ্ছ্বসিত।