NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

নরেন্দ্র মোদীকে আলোকচিত্র উপহার প্রধান উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

নরেন্দ্র মোদীকে আলোকচিত্র উপহার প্রধান উপদেষ্টার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন দুই সরকারপ্রধান। বৈঠকে নরেন্দ্র মোদীর হাতে আলোকচিত্রটি তুলে দেন প্রধান উপদেষ্টা।

 

জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যকার অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন।

 

তিনি জানান, পারস্পরিক আলোচনায় প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক কথাবার্তা, সীমান্ত হত্যা, দুই দেশের মধ্যে গঙ্গা ও তিস্তা পানি চুক্তি নিয়ে কথা বলেন।