NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

ঢাকার বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ ৯-১৩ এপ্রিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

ঢাকার বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ ৯-১৩ এপ্রিল

ঢাকা জেলার বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের প্রশিক্ষণ আগামী ৯ থেকে ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি ব্যাচ করে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ প্রশিক্ষণ হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিদিন প্রথম ব্যাচের প্রশিক্ষণ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত হবে। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ হবে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। এবার ঢাকা জেলায় মোট হজযাত্রীর সংখ্যা ২৫ হাজার ৫৬৯ জন।

 

সময়সূচি অনুযায়ী হজযাত্রীদের (হজযাত্রীর ট্যাকিং নম্বর বা পিআইডি নম্বর ও যে এজেন্সিতে নিবন্ধিত সেই এজেন্সির নাম ও লাইসেন্স নম্বরসহ) প্রশিক্ষণে উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট হজ এজেন্সি ও প্রশিক্ষণার্থীদের এসএমএস দেওয়া হবে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।