NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বার্তা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বার্তা

জাতির উদ্দেশে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার বিকেলে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি জাতির মঙ্গল কামনা করে আন্তরিক মোবারকবাদ জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদ আমাদের মাঝে শান্তি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক অভূতপূর্ব বন্ধন তৈরি করে।

’

 

সবাইকে আনন্দঘন মুহূর্তে দেশের উন্নতি ও কল্যাণে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘ঈদ আমাদের শিক্ষায় উদ্বুদ্ধ করুক, যাতে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারি।’

তিনি আরো বলেন, ‘এ ঈদ আমাদের মাঝে আরো গভীর ভালোবাসা ও সহযোগিতার সূচনা ঘটাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা।

আসুন, আমরা একসঙ্গে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।’

 

তিনি বলেন, ‘ঈদের জামাতে সবাই যেন দল-মত-নির্বিশেষে পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেন সে জন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’