NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের দাওয়াত দিলেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের দাওয়াত দিলেন প্রধান উপদেষ্টা

ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (অ্যাডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন। খালেদা জিয়ার একান্ত সচিব মো. আব্দুস সাত্তার ও তারেক রহমানের এপিএস মেহেদী হাসান দাওয়াতপত্র গ্রহণ করেন।

উপদেষ্টার দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ড. ইউনূস পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৪টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

 

এতে রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশিষ্টজন, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।