NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ডি ককের অপরাজিত ৯৭, রাজস্থানকে উড়িয়ে দিলো কলকাতা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

ডি ককের অপরাজিত ৯৭, রাজস্থানকে উড়িয়ে দিলো কলকাতা

লক্ষ্য ছিল ছোট, ১৫২ রানের। কুইন্টন ডি ককের হার না মানা ৯৭ রানে সহজেই জয় তুলে নিলো কলকাতা নাইট রাইডার্স। গুয়াহাটিতে একতরফা ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেট আর ১৫ বল হাতে রেখে হারিয়েছে কেকেআর।

ডি কক ৬১ বলে ৮ চার আর ৬ ছক্কায় অপরাজিত থাকেন ৯৭ রানে। ১৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন অঙ্গকৃষ রঘুবানসি।

এর আগে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে ইনিংস বড় করতে পারেনি রাজস্থান রয়্যালস। ৯ উইকেটে ১৫১ রানেই আটকে গেলো তাদের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে রাজস্থান। সঞ্জু স্যামসন ১১ বলে ১৩ করে সাজঘরে ফিরলেও পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫১ রান তুলে তারা।

 

জশস্বী জয়সওয়াল আর রিয়ান পরাগ মেরে খেলছিলেন। কিন্তু টানা দুই ওভারে দুজন ফিরলে চাপে পড়ে রাজস্থান। রিয়ান ১৫ বলে ২৫ আর জয়সওয়াল ২৪ বলে করেন ২৯ রান।

এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪ বলে ৪) আর নিতিশ রানা (৯ বলে ৮) সুবিধা করতে না পারলে ১১ ওভারে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে বসে রাজস্থান।

হাল ধরার চেষ্টা করেন ধ্রুব জুরেল। কিন্তু তার ২৮ বলে ৩৩ রানের ইনিংসটি ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। আট নম্বরে নেমে সিমরন হেটমায়ারও ৮ বলে ৭ করে ফিরে যান। ফলে পুঁজিটা বড় হয়নি রাজস্থানের।

 

কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন বৈভব অরোরা, হর্ষিত রানা, মঈন আলি আর বরুন চক্রবর্তী।