NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিজের সিনেমার গান গাইলেন আফরান নিশো


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নিজের সিনেমার গান গাইলেন আফরান নিশো

বহুমুখী প্রতিভার অধিকারী আফরান নিশো। অভিনয়ে তার মুন্সিয়ানা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভালো কবিতাও লেখেন তিনি। এবার আত্মপ্রকাশ করলেন গায়ক হিসেবে। নিজের অভিনীত ঈদের সিনেমা ‌‘দাগি’র জন্য গান গেয়েছেন তিনি। খবরটি তার ভক্ত অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন নিশো। গানটি গতকাল ২৬ মার্চ চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

 

নিশো আগে গান করলেও সিনেমার জন্য এই প্রথম গাইলেন। ‘দাগি’ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল যখন গানটির ডেমো ভার্সন শুনিয়ে প্রশ্ন করেন, কেমন লাগছে তখন নিশো সেটিকে 'ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল' বলেছিলেন। এরপর প্রযোজক তাকে গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন এবং নিশো রাজি হন।

নিশো আশাবাদী যে শ্রোতা-দর্শকরা গানটি শুনে মুগ্ধ হবেন। ঈদ বিনোদনের নতুনত্ব পাবেন।

 

‘দাগি’ সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে আফরান নিশো একজন দাগি আসামির চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন তমা মির্জা। গেল বছরের সুপারহিট ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আবারও জুটি হয়ে ফিরছেন তারা। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।