NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করে যা বললেন আবরার ফাহাদের মা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করে যা বললেন আবরার ফাহাদের মা

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজনকে স্বাধীনতা পুরস্কার-২০২৫ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের স্বজনদের মধ্যে এই পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পদক প্রদান অনুষ্ঠানে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন পদক গ্রহণ করেন। পদক গ্রহণ করে তিনি বলেন, ‘আজ প্রথমে আমি স্মরণ করতে চাই জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদকে।

যাদের কারণে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়া সম্ভব হয়েছে। তাদেরসহ গত ১৫ বছরে জালিম সরকারের হাতে মৃত্যুবরণ করা সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুক। এখনো যারা আহত রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আবরার ফাহাদকে এই পদক প্রদানের জন্য যারা কাজ করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

 

তিনি আরো বলেন, ‘আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার ফাহাদের বলে আমি মনে করি না। বরং দিনের পর দিন বাংলাদেশের স্বার্থে কথা বলা প্রত্যেকের। সব শেষে আমার একটাই চাওয়া দেশের কথা বলায় এ রকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয়।’