NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আ. লীগ নিষিদ্ধ চাই : হাসনাত আব্দুল্লাহ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আ. লীগ নিষিদ্ধ চাই : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা কোনো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যত গণহত্যা করেছে, যত গুম করেছে, যত অপরাধ করেছে তার বিচার করেই দলটিকে নিষিদ্ধ করার দাবি করেছি।’

শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘পৃথিবীতে কোথাও এমন নজির নেই, যারা গণ-অভ্যুথানের মধ্য দিয়ে পালিয়ে যায় তাদের আবার নির্বাচনের সুযোগ করে দেয়।

আমরা কোনো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যত গণহত্যা করেছে, যত গুম করেছে, যত অপরাধ করেছে তার বিচার করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছি আমরা।’

 

কোনো আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসন করা হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমরা কোনো ইনস্টিটিউশনের বিপক্ষে নই।

বরং আওয়ামী লীগ যেসব ইনস্টিটিউশন ধ্বংস করেছে আমরা সেগুলো পুনর্গঠনের পক্ষে।’

 

এর আগে সমাবেশে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা ও আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান দলটির নেতারা। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।