NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আয়োজন নিয়ে যা জানা গেল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আয়োজন নিয়ে যা জানা গেল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক আয়োজন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে যোগাযোগ হয়েছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা মিলিত হতে পারেন। 

বৃহস্পতিবার (২১ মার্চ) ভারতের সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২-৪ এপ্রিল ব্যাংকক সফর করার কথা রয়েছে।

 

 

এএনআইকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক করার জন্য আমরা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছি।’

এদিকে, ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের।