NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সমালোচনার মুখে হানিয়া আমির


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

সমালোচনার মুখে হানিয়া আমির

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা নিয়মিত তার সমাজমাধ্যমে নজর রাখেন। এবার ভারতীয় অনুরাগীদের সেই ভালবাসা ফিরিয়ে দিতে গিয়েই বিপাকে পড়লেন হানিয়া।

তাকে শুনতে হলো, “এবার হিন্দু ধর্ম গ্রহণ করুন।”

 

কিছু দিন আগেই হলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। কয়েকটি ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সুসময় কাটাচ্ছেন তিনি।

অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ। এই ছবিগুলি শেয়ার করে পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন, “একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বলো না। সবাইকে জানাই হলির শুভেচ্ছা।”

 

এই পোস্ট দেখে হানিয়াকেও শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা।

তবে তার পাকিস্তানি অনুরাগীদের পক্ষ থেকে ধেয়ে আসে কটাক্ষ। প্রশ্ন ওঠে, মুসলিম হয়ে কীভাবে তিনি কপালে টিপ পরলেন? অনেকে আবার দাবি করেন, বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া।

 

হানিয়ার এই ছবিতে এক নিন্দুককে মন্তব্য করেন, “আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তা হলে বলিউডে আপনি যথেষ্ট ভালোবাসা পাবেন।” আর এক নিন্দুকের কথায়, “লজ্জা হওয়া উচিত।

রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন!” 

 

তবে পাকিস্তানের একনিষ্ঠ অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন হানিয়ার। এক অনুরাগী লিখেছেন, “এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।”

প্রসঙ্গত, হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গেছে পাকিস্তানি নাটক ‘কাভি ম্যায় কাভি তুম’-এ।