NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

শিরোপা উদযাপনের মঞ্চ থেকে কেন নেমে গিয়েছিলেন শামি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

শিরোপা উদযাপনের মঞ্চ থেকে কেন নেমে গিয়েছিলেন শামি

১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়। দীর্ঘদিনের প্রতিক্ষা শেষ হওয়ার উৎসবও জাকজমকভাবে করবে ভারত, এটি স্বাভাবিক। নিউজিল্যান্ডকে হারিয়ে তেমনিই উদযাপন করছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। এমন আনন্দঘন মুহূর্তের মধ্যেই ক্রিকেটভক্তদের আলোচনার জন্য নতুন খোরাক জুগিয়ে দিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

শিরোপা উদযাপনের জন্য স্বাভাবিকভাবেই মাঠে ভারতীয় দলের জন্য প্রস্তুত করা হয় মঞ্চ। কোহলি-রোহিতরা যখন ট্রফি উদযাপনের মেতে উঠলেন, তখন আতশবাজিতে ঢেকে যায় দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামের আকাশ।

 

এমন সময় হঠাৎ মঞ্চ থেকে নেমে যান শামি। কিছুটা দূর থেকে সতীর্থদের উল্লাস উপভোগ করেন ডানহাতি তারকা পেসার। এ দৃশ্য দেখে ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন, কেন মঞ্চ থেকে নেমে গেলেন শামি, কেন সতীর্থদের সঙ্গে একই তালে ও সুরে করলেন না উদযাপন?

কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, মঞ্চে উদযাপনরত ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানাদের হাতে মদের বোতল ছিল। বোতল থেকে মদ উপরের দিকে ছিটিয়ে দিচ্ছিলেন তারা। ফোয়ারার মতো আকাশে উড়ছিল মদ। তা দেখেই ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে কিছুটা দূরে চলে যান শামি।

 

ধর্মীয় অনুশাসন মেনে নিজেকে সেই মুহূর্তে সরিয়ে নেন ইসলাম ধর্মে বিশ্বাসী শামি। ক্রিকেটের মতো নিজের ধর্মের প্রতিও সমান আন্তরিক এবং শ্রদ্ধাশীল শামি মদ ছিটানো শেষ হওয়ার পর আবার মঞ্চে ফিরে আসেন। সতীর্থদের সঙ্গে উৎসবে শামিল হন।

শামির সেই ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রিকেটপ্রেমীদের অনেকেই ডানহাতি পেসারের ভূয়সী প্রশংসা করেছেন।

 

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলে ছিলেন না মূল পেসার জাসপ্রিত বুমরাহ। যে কারণে বাড়তি দায়িত্ব নিতে হয় শামিকে। বুমরাহর শূন্য কাটিয়ে দায়িত্বশীলতার উদাহরণ সৃষ্টি করেন শামি। ৯ উইকেট শিকার করে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রাখেন তিনি।