NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাজ্যে শিশু ধর্ষণে দণ্ডিত নারীর কারাগারে মৃত্যু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

যুক্তরাজ্যে শিশু ধর্ষণে দণ্ডিত নারীর কারাগারে মৃত্যু

যুক্তরাজ্যে শিশু ধর্ষণের দায়ে দণ্ডিত রেবেকা হলওয়ের (৩১) কারাগারে মৃত্যু  হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি তাকে কারাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে গত সপ্তাহে কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিররের।

 

 

খবরে বলা হয়, ডারহামের এইচএম কারাগার লো নিউটনে সাড়ে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন রেবেকো। সাজা শুরুর পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে তার মৃত্যু হয়। পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হলেও কীভাবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি এইচএমপি/ওয়াইওআই লো নিউটনের বন্দি রেবেকা হলওয়ে মারা গেছেন।

কারাগারে মৃত্যুর প্রতিটি ঘটনার মতোই এটি তদন্ত করবে প্রিজন অ্যান্ড প্রোবেশনস ওম্বুডসম্যান।

 

২০১৮ সালে গ্রেট ফ্রম্বসি ক্রাউন কোর্টে শিশুদের প্রতি যৌন সহিংসতার অভিযোগ স্বীকার করেন রেবেকা হলওয়ে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণসহ একাধিক যৌন নির্যাতনের অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে আদালত তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেন।

বিচারক পল ওয়াটসন এই মামলাকে তার দেখা ‘সবচেয়ে মর্মান্তিক’ মামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করেন।

তিনি জানান, হলওয়ে এক সিরিয়াল শিশু নিপীড়নকারী অলিভার উইলসনের সঙ্গে পরিচিত হন এক ডেটিং অ্যাপে। এরপর তারা যৌথভাবে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন চালান।

 

রায় ঘোষণার সময় বিচারক বলেন, শিশুটিকে যৌন নির্যাতনের সময় আপনি উইলসনকে উৎসাহিত করেছিলেন এবং ওই ভয়ংকর কাজে নিজেও অংশ নিয়েছিলেন। এতে আপনি বিকৃত যৌন আনন্দ পেয়েছেন। আপনারা দুজন শিশুটির ওপর যে নৃশংসতা চালিয়েছেন, তার দীর্ঘমেয়াদি প্রভাব হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না।

তবে এটি যে তার জীবনে গভীর ক্ষত তৈরি করেছে, তা নিশ্চিত।

 


 

তদন্তকারীরা হলওয়ের কাছ থেকে শিশুদের অন্তর্বাসের ছবি, যৌন খেলনা এবং শিশু নির্যাতনের ছবি উদ্ধার করেন। অন্যদিকে, অলিভার উইলসন ১১টি যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হন, যার মধ্যে পাঁচটি ধর্ষণের অভিযোগ ছিল। তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।