NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এখন পর্যন্ত কত আয় করেছে ভিকি-রাশমিকার ‘ছাবা’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

এখন পর্যন্ত কত আয় করেছে ভিকি-রাশমিকার ‘ছাবা’

মুক্তির দিন থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাটি। জানা গেছে, এরই মধ্যে ৫০০ কোটির ক্লাব অতিক্রম করেছে ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন নিয়ে নির্মিত সিনেমাটি শুরু থেকেই আলোড়ন সৃষ্টি করেছে। ২৩তম দিনে এসে নতুন করে যেন সাফল্যের দেখা পেয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। তারপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নির্ভর এ সিনেমা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তবে এর প্রভাব পড়েনি ব্যবসার খাতায়।

 

‘ছাবা’ ২৩তম দিনে আয় করেছে ১৬.৫ কোটি রুপি। এতেই সিনেমাটি পেরিয়ে গেল ৫০০ কোটির ঘর। সব মিলিয়ে এখন পর্যন্ত ‘ছাবা’ আয় করেছে ৫০৮.৮ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭০৯ কোটি টাকারও বেশি। এর মধ্যে প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ২১৯.২৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে তা ছিল ১৮০.২৫ কোটি রুপি। তৃতীয় সপ্তাহে তা কমে হয় ৮৪.০৫ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই।

 

 

নির্মাতা লক্ষ্মণ উতেকার ও অভিনেতা ভিকি কৌশলের জীবনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত ‘ছাবা’। সিনেমাটি বেশ কিছু রেকর্ড ভাঙতে যাচ্ছে। হিসাব থেকে জানা যাচ্ছে, ‘ছাবা’ সালমান খানের ‘সুলতান’ সিনেমার রেকর্ড ভেঙে দেবে। ‘সুলতান’ সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৬১৪ কোটি রুপি। এরই মধ্যে আমির খানের অন্যতম সফল সিনেমা ‘দঙ্গল’র রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছে ‘ছাবা’। ‘দঙ্গল’ সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৪১২.২৮ কোটি রুপি।