NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেশ ভালো - উপদেষ্টা রিজওয়ানা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেশ ভালো - উপদেষ্টা রিজওয়ানা

উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেশ ভালো বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করা হয়। এ পর্যালোচনা প্রতিবেদনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের এ হার বেশ ভালো।

 

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সৈয়দ রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদে গৃহীত ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। শতকরা হিসাবে এ হার ৬৮ দশমিক ১৬ শতাংশ।

 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।