NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

১৭৯ রানে অলআউট ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

১৭৯ রানে অলআউট ইংল্যান্ড

ইংল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালও। আদতে এই ম্যাচটা গুরুত্বহীন হলেও স্থান নির্ধারণীর একটা হিসেব-নিকেশ আছে।

ইংল্যান্ডের এই ম্যাচে হার কামনা করছেন বাংলাদেশি সমর্থকরা। কেননা ইংলিশরা হেরে গেলে ষষ্ঠ স্থানে উঠবে এরই মধ্যে দেশে ফিরে আসা বাংলাদেশ দল। এখন টাইগাররা আছে আট দলের মধ্যে সপ্তম স্থানে।

 

করাচি স্টেডিয়ামে ইংলিশরা যেন বাংলাদেশকে ষষ্ঠ করার পথই গড়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে ৩৮.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। মার্কো জানসেনের তোপে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। ফিল সল্ট ৮ আর জেমি স্মিথ ০ রানে সাজঘরে ফেরেন। বেন ডাকেট ২১ বলে ২৪ রানে আউট হন।

 

সেখান থেকে জো রুট হাল ধরার চেষ্টা করেন। হ্যারি ব্রুককে নিয়ে দলকে প্রায় একশর দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। ব্রুক ২৯ বলে ১৯ করে কেশভ মহারাজের শিকার হলে ভাঙে ৬২ রানের জুটি। এটিই শেষ পর্যন্ত ইংলিশ ইনিংসে সর্বোচ্চ।

৪৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৭ করে আউট হন রুট। এরপর জস বাটলার ধরে খেলার চেষ্টা করলেও ২১ রানের (৪৩ বলে) বেশি করতে পারেননি। জোফরা আর্চার করেন ২৫।

 

দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার আর মার্কো জানসেন নেন ৩টি করে উইকেট।