NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা

কাউকে ম্যানেজ না করে চলা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে উপদেষ্টা পরিষদ সদস্যদের একটি ছবি জুড়ে দিয়েছেন আসিফ মাহমুদ। যেখানে সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও রয়েছেন।

 

আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, ‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। আওয়ামী পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা- কোনোটাকেই এই সরকার এখন অবধি প্রশ্রয় দেয়নি। ফলে ভেতর-বাহির থেকে অসহযোগিতা তো আছেই।’


 

তিনি বলেন, ‘সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়।

যত দিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধব কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে, এটাই প্রত্যাশা।’