NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫০ পিএম

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স'মিলে লাগা আগুন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের এই ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৩ ইউনিট কাজ করলেও পরে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এরপর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

জানা যায়, স'মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে।

উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগও পেতে হয়।

স্থানীয়রা জানান, প্রথমে এক কোণে আগুন লাগে। পরবর্তীতে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।

 

ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কি-না এ বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। এসব বিস্ফোরণের শঙ্কা করছেন তারা।

 

আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা।