NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্বাধীনতা দিবসে ভুল বানানে তোপের মুখে মধুমিতা


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৩ পিএম

স্বাধীনতা দিবসে ভুল বানানে তোপের মুখে মধুমিতা

গেল বছর স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে গিয়ে বানান ভুল করে তোপের মুখে পড়েছিলেন মধুমিতা সরকার। 

এরপর আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফের শুভেচ্ছাবার্তা দিলেন মধুমিতা। একটি ভিডিওতে অভিনেত্রী বলেন, “বাংলা ভাষা, আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা।

সবাইকে জানাই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। বাংলাতেই হোক প্রেম।” 

 

এই পোস্টে মধুমিতাকেও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

 

এর আগে গেল বছরে বাংলায় লেখা সেই পোস্টে মধুমিতা লিখেছিলেন, “স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।” 

সেই লেখা দেখার পর ঋদ্ধি সেন এক পোস্টে লিখেছিলেন, “স্বাধীনতা ‘দিবেস’? ভারতবর্ষ বানান লিখতে জানে? ঘেন্না ধরে গেল ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গিয়েছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে।” 

যদিও কিছুক্ষণের মধ্যেই এই পোস্ট ফেসবুক থেকে সরিয়ে দিয়েছিলেন ঋদ্ধি সেন। কিন্তু ততক্ষণে পোস্ট দুটির প্রতিচ্ছবি (স্ক্রিনশট) ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।