NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ভিন্ন সমীকরণে মিলান-বায়ার্ন


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ১০:৩৮ পিএম

ভিন্ন সমীকরণে মিলান-বায়ার্ন

এসি মিলান না ফেয়েনুর্দ। প্রথম লেগ জেতায় শেষ ষোলোর টিকিট কাটার লড়াইয়ে আপাতত এগিয়ে ডাচ জায়ান্টরা। তবে ফিরতি ম্যাচটা সান সিরোয় বলে আশায় বুক বাঁধতে পারে মিলান সমর্থকরাও। নিজ মাঠে অন্তত ১-০ গোলে জিততে পারলেও তো লড়াইটা তারা নিয়ে যেতে পারবে অতিরিক্ত সময়ে।

এরপর ভাগ্য সহায় থাকলে মিলেও যেতে পারে অঙ্ক। সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান কি পারবে এই সমীকরণ মিলিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিতে?

 

বায়ার্ন মিউনিখের সামনে অঙ্কটা একদম সরল। অ্যালেয়াঞ্জ অ্যারেনায় স্কটিশ প্রতিপক্ষ সেল্টিকের সঙ্গে ড্র করলেও তারা পৌঁছে যাবে শেষ ষোলোয়। প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে এগিয়ে থাকার পাশাপাশি তাদের জন্য স্বস্তির খবর নিজ মাঠের গৌরবান্বিত সোনালিও অতীতও।

অ্যালেয়াঞ্জ অ্যারেনায় ২০২১ সালের পর চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ হারেনি বায়ার্ন। রূপকথার এই ভ্রমণে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির মতো প্রতিপক্ষের সঙ্গে খেলেও তারা ২০ ম্যাচ অপারিজত। সেল্টিকের বিপক্ষেও অজেয় থাকার অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভিনসেন্ট কম্পানির দল। 

 

প্লে-অফের ম্যাচে নিজ মাঠে বেনফিকা আতিথ্য দেবে মোনাকোকে।

প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বেনফিকা। ওদিকে ২-১ গোলে জেতার স্বস্তি নিয়ে আতালান্তার মাঠে খেলবে ক্লাব ব্রুজ। এএফপি