NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নতুন পরিচয়ে আসছেন অক্ষয়


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৪ এএম

নতুন পরিচয়ে আসছেন অক্ষয়

একটা সময় ছিল তার সিনেমা মানেই ২০০ কোটির ক্লাব। বক্স অফিসের খিলাড়ি ছিলেন অক্ষয় কুমার। কিন্তু কয়েক বছর ধরে হিটের মুখ দেখছেন না অভিনেতা, বরং সেই ‘বেলবটম’, ‘রামসেতু’, ‘রক্ষাবন্ধন’ ছবি থেকে ফ্লপের শুরু। মাঝে ‘ও মাই গড ২’ অল্প ব্যবসা করলেও কোটি কোটি টাকা রোজগারে ব্যর্থ অক্ষয়।

সর্বশেষ মুক্তি পাওয়া তার ‘খেল খেল মে’ ছবি সুপারফ্লপ! এমন পরিস্থিতিতে নতুন পরিচয়ে আসছেন অক্ষয়। 

 

সম্প্রতি এই অভিনেতা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, শিবলিঙ্গকে জড়িয়ে বসে রয়েছেন অক্ষয়। ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, ওম নম শিবায়, মহাকালের শক্তি আর ভক্তি অনুভব করে নিন।

 

জানা গেছে, অভিনয়ের পাশাপাশি এবার গায়ক হয়ে আসছেন অক্ষয়। নিজেই প্রকাশ্যে আনছেন গানের ভিডিও। আর খিলাড়ি কুমারের গানের যাত্রা শুরু শিব আরাধনার হাত ধরেই।

তারই প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অক্ষয়।

তার এই গানের অ্যালবামের নাম ‘মহাকাল চলো’। গানটিতে অক্ষয় ছাড়া আরো কণ্ঠ দিয়েছেন পলাশ সেন, বিক্রম।