NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বৈষম্যমুক্ত দেশ গড়তে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ১২:১৭ এএম

বৈষম্যমুক্ত দেশ গড়তে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘রাজনৈতিক স্বাধীনতা না পেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে ভোটের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তারেক রহমান এ কথা বলেন।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া কোনো সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। কারণ যাদের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে তারাই শুধু জনগণের কথা তুলে ধরতে পারবেন। তারাই শুধু আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সামনের দিকে পরিচালনা করতে সক্ষম হবেন।’

তিনি বলেন, ‘যে দেশের মধ্যে মানুষের মৌলিক অধিকার থাকবে, এমন একটি দেশ মানুষের প্রত্যাশা।

১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করে অন্য দেশের নাগরিকদের স্বার্থ হাসিলে কাজ করা হয়েছিল।’

 

দেশটা সবার, একক কারো নয়, যা প্রমাণ করেছে জুলাই বিপ্লবের মানুষের ঢল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘জুলাই-আগস্টের কয়েক সপ্তাহের হত্যাকাণ্ডই প্রমাণ করে ১৫ বছর কী পরিমাণ গুম-খুন চালিয়েছে আওয়ামী লীগ।’

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা সবাই অনুশোচনাহীন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের কোনো চিহ্নই রাখবে না।