NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দুবাইয়ে প্রবাসীদের সমস্যার কথা শুনলেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ০১:২৩ এএম

দুবাইয়ে প্রবাসীদের সমস্যার কথা শুনলেন প্রধান উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক সম্প্রদায় সংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এই কর্মসূচিতে যোগ দেন।

 

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, কর্মসূচিতে প্রবাসীরা প্রধান উপদেষ্টার কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে আশু পদক্ষেপ গ্রহণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 

গভর্নমেন্টস সামিট-২০২৫ এ যোগ দিতে তিনি বুধবার দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা। দুবাই পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে গভর্নমেন্টস সামিট-২০২৫ এর প্লেনারি সেশনে যোগ দেন। ডব্লিউজিএসের সম্মেলনস্থলে অনুষ্ঠিত প্লেনারি সেশনটি পরিচালনা করেন সিএনএনের বেকি অ্যান্ডারসন।

 

দুই দিনের সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।