NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

আ. লীগ-ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না : নাহিদ ইসলাম


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৫ পিএম

আ. লীগ-ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না : নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘এদের আইনের মধ্য দিয়েই কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) টিএসসি গ্রাউন্ডে জুলাই বিল্পবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ‘দ্য হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা করছে। আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটা আমরা অবশ্যই রক্ষা করব।’

 


 

তিনি আরো বলেন, ‘অভ্যুত্থান এখনো আমাদের শেষ হয়নি, আন্দোলনের ধরন হয়তো পরিবর্তন হবে। কিন্তু আমাদের যে লড়াই সেটা এখনো শেষ হয়নি।

জুলাইকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা এখনো শেষ হয়ে যায়নি।’

 

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে শুধু লীগের নয়, সব দলের এবং এমনকি অভিযুক্ত সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।