NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান, বেঁচে নেই কেউ


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রে নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান, বেঁচে নেই কেউ

যুক্তরাষ্ট্রে ১০ জনকে নিয়ে নিখোঁজ হওয়া ছোট প্লেনটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে দুর্ঘটনার সময় প্লেনে থাকা কেউ বেঁচে নেই। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আলাস্কায় মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৮৮৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নোমের কাছে প্লেনটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

 

কোস্টগার্ডের মুখপাত্র মাইক সালেরনো বলেছেন, তাদের দুইজন কর্মী ধ্বংসস্তূপের কাছাকাছি পৌঁছে তিনটি মরদেহ দেখতে পেয়েছে। এই দুর্ঘটনা থেকে কেউ বেঁচে গেছেন বলে তার মনে হয় না।

আলাস্কার গভর্নর মাইক ডানলেভি বলেছেন, তিনি ও তার স্ত্রীর অত্যন্ত মর্মাহত।

 

ডানলেভি এক এক্স বার্তায় বলেছেন, শোকাহত পরিবার ও বন্ধদের প্রতি আমাদের প্রার্থনা।

 

তিনি বলেন, অনুসন্ধান দলগুলোর কাছে কৃতজ্ঞ যারা প্লেনটি শনাক্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছে।

আলাস্কার প্রতিনিধিত্বকারী সিনেটর লিসা মুরকোস্কিও দুঃখ প্রকাশ করেছেন।