NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সশস্ত্র বাহিনী বিভাগের চার সদস্যের ইন্দোনেশিয়া সফর


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:০১ এএম

সশস্ত্র বাহিনী বিভাগের চার সদস্যের ইন্দোনেশিয়া সফর

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদল ৪ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত ইউএন পিসকিপিং মিনিস্টেরিয়াল-২০২৫ এর দ্বিতীয় প্রস্তুতিমূলক সভায় অংশ নিয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

আইএসপিআর জানায়, ইউএন পিসকিপিং মিনিস্টেরিয়াল বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম হিসেবে পরিচিত।

সশস্ত্র বাহিনী বিভাগের চার সদস্যের ইন্দোনেশিয়া সফর

 

ইউএন পিসকিপিং মিনিস্টেরিয়াল-২০২৫ এর দ্বিতীয় প্রস্তুতিমূলক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বিশ্বশান্তি রক্ষায় অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ সম্পর্কে মূল্যবান বক্তব্য দেন।

আইএসপিআর আরও জানায়, এই বৈশ্বিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলসহ (ক্যাথারিন পোলার্ড) অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের ফলে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের চার সদস্যের ইন্দোনেশিয়া সফর

 

এছাড়াও অন্যান্য দেশের সঙ্গে সহ-আয়োজক হিসাবে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং প্রতিনিধিত্বের মাধ্যমে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে।