NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর, ওএসডি না করার সুপারিশ


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:২৩ পিএম

কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর, ওএসডি না করার সুপারিশ

সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রথা বাতিল এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) না করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিশনের প্রতিবেদনের নির্বাহী সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রথা

সুপারিশে বলা হয়, ‘পাবলিক সার্ভিস অ্যাক্ট, ২০১৮’ এর ধারা ৪৫ বিধান অনুসারে ২৫ বছর চাকরির পর সরকার ইচ্ছে করলে কাউকে বাধ্যতামূলক অবসর দিতে পারে বলে যে বিধান রয়েছে তা বাতিল করার জন্য সুপারিশ করা হলো। নিরপেক্ষ জনপ্রশাসন নিশ্চিত করার জন্য একই সুপারিশ করা হয়েছে।

 

সুপারিশে আরও বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তাকে ওএসডি না করার জন্য সুপারিশ করা হলো। কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন-ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে।

 

রাজনৈতিক সরকারগুলো ভিন্নমত বা ভিন্ন রাজনৈতিক আদর্শের কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে থাকে। একইসঙ্গে এ কর্মকর্তাদের কোন কাজ করার সুযোগ না দিয়ে ওএসডি করে রাখা হয়।