NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জাতীয় দলের ক্যাম্প শুরু ২৮ ফেব্রুয়ারি


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৭ এএম

জাতীয় দলের ক্যাম্প শুরু ২৮ ফেব্রুয়ারি

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। দুই ধাপে হবে এবারের ক্যাম্প। ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় হবে প্রস্তুতি ক্যাম্প। 

এরপর দিন বাংলাদেশ দল চলে যাবে সৌদি আরবে।

টানা তৃতীয়বারের মতো মরুর দেশে প্রস্তুতি নেবেন তপু বর্মণ-রাকিব হোসেনরা। সেখানে ১৫ দিন চলবে অনুশীলন। এরপর ১৭ই মার্চ আবারও ঢাকায় ফিরে আসবে দল। তিনদিন পর ২০ মার্চ ম্যাচ ভেন্যু ভারতের শিলংয়ে যাবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

 

ঢাকা থেকে শিলংয়ের বিমানে চড়বেন হামজা চৌধুরীও। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের ঢাকায় আসার কথা রয়েছে ১৯ মার্চ। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘শিলংয়ে যাওয়ার আগেই হামজা ঢাকায় চলে আসবে। এরপর দলের সঙ্গেই সে সেখানে যাবে।

’ 

 

প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বের এক রাউন্ড হয়ে যাবে। ২১ ও ২২ ফেব্রুয়ারি হবে ম্যাচ। ফুটবলারদের খেলার মধ্যে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি।