NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

পুলিশকে অনলাইনে মামলা রুজুর ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৫, ১১:১৩ পিএম

পুলিশকে অনলাইনে মামলা রুজুর ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

সারা দেশে পুলিশকে মামলা দায়েরের জন্য অনলাইন ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। 

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বর্তমানে নিকটবর্তী থানায় যাওয়ার পরেই এফআইআর করা যায়।

পদ্ধতিটি জটিল এবং অপব্যবহারের সুযোগ থেকে যায়।’

 

তিনি বলেন, ‘পুলিশের উচিত ৯৯৯ নম্বরের মতো একটি বিশেষ ব্যবস্থা তৈরি করা, যাতে অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে মামলা করতে পারেন।’

যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে এফআইআর করার জন্য একটি নতুন ফোন নম্বর চালু করতে পুলিশ প্রধান বাহারুল আলমকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘এটি মামলা করতে গিয়ে মানুষ যে ঝামেলার মুখোমুখি হয়, তা হ্রাস করবে।’

প্রধান উপদেষ্টা অনলাইনে মামলা করার বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি নিবেদিত কল সেন্টার স্থাপন করতেও পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন।

 

তিনি আরো বলেন, ‘যারা অনলাইনে মামলা করতে হিমশিম খাবেন, তারা সহজেই যেন কল সেন্টারের সহায়তা নিতে পারেন।’