NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যানইউ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৩ এএম

ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যানইউ

শেষ ষোলোয় ওঠা প্রায় নিশ্চিতই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তবুও রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টের (এফসিএসবি) মুখোমুখি হয়েছিলো আমোরিমের শিষ্যরা একটা শঙ্কা মাথায় নিয়েই। যদি কোনোভাব পা হড়কে যায়, তাহলে হয়তো প্লে-অফে চলে যেতে হবে। সরাসরি শেষ ষোলোয় ওঠা হবে না।

তবে খুব শঙ্কার কিছু আর ঘটেনি। স্টুয়া বুখারেস্টের মাঠে গিয়ে ০-২ গোলে জয় নিয়ে ফিরে এসেছে রেড ডেভিলরা। দিয়েগো দায়ত এবং কোবি মাইনুর গোলে সেরা তিনে থেকেই ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানইউ।

 

বুধবার রাতের মত বৃহস্পতিবারও ১৮ ম্যাচের ম্যারাথন এইট রাত শেষ করেছে ইউরোপিয়ান ফুটবল। সে সঙ্গে শেষ হয়েছে ইউরোপা লিগের লিগ পর্ব।

লিভারপুলের ভাগ্য বরণ করতে করতে হয়েছে ইতালিয়ান ক্লাব ল্যাজিওকে। লিভারপুল যেমন টানা ৭ ম্যাচ জিতে শেষ ম্যাচে এসে হারলো, তেমনি আগের সাত ম্যাচে অপরাজিত থাকা ল্যাজিও শেষ ম্যাচে এসে হোঁচট খেয়েছে। ১-০ গোলে হেরে গেছে ব্রাগার কাছে। তবে এই হারেও ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেই শেষ ষোলোয় গেছে ইতালিয়ান ক্লাবটি।

 

স্টুয়া বুখারেস্টের মাঠে গিয়ে প্রথমার্ধে কোনো গোলও করতে পারেনি ম্যানইউ। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথমে গোল করেন দিয়াগো দায়ত এবং ৮ মিনিট পর ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করেছেন কোবি মাইনু। এই ম্যাচ জিতে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ পর্ব শেষ করেছে ইউনাইটেড।

সরাসরি শেষ ষোলোর টিকিট পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহামও। এলফসবোর্গের বিপক্ষে টটেনহাম জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টটেনহাম শেষ করেছে চার নম্বরে থেকে।

ইউনাইটেড ও টটেনহামকে পেছনে ফেলে দুই নম্বরে থেকে শেষ ষোলোয় গেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও। ভিক্টোরিয়া প্লজেনকে ৩-১ গোলে হারানোর পর তাদেরও পয়েন্ট ল্যাজিওর সমান ১৯; কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে থাকতে হলো দলটিকে।

 

ইউরোপের বেশ কিছু সেরা ক্লাব সরাসরি শেষ ষোলোর টিকিট পায়নি। তাদেরকে খেলতে হবে প্লে-অফ। যেখানে রয়েছে এএস রোমা, আয়াক্স, রিয়াল সোসিয়েদাদ ও পোর্তোর মতো ক্লাব।